Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২৫ , ১০:৪৫ পূর্বাহ্ণ

জাবিতে হলে না থেকেও হল সংসদে ছাত্রদলের সম্ভাব্য প্রার্থী আলিফ

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : হলে না থেকেও আসন্ন জাকসু নির্বাচনে শহীদ সালাম বরকত হল সংসদে আবু হানিফ আলিফকে ছাত্রদলের সম্ভাব্য জিএস প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে হল ছাত্রদলের প্যানেল থেকে মনোনয়নপত্র জমা দিলে বিষয়টি জানাজানি হয়। আলিফ বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, আবু হানিফ আলিফ শহীদ সালাম বরকত হলের অনিয়মিত শিক্ষার্থী। হলে তার অ্যালট থাকলেও সিট নেই। দুই তিন দিন আগে থেকে হলে শিক্ষার্থীদের কাছে তিনি পরিচিত হওয়া শুরু করেন।

হল ছাত্রদলের এক নেতা জানান, আলিফ হলে কখনও থাকেননি, তাই সাধারণ ছাত্রদের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। তার জয়ী হওয়ার সম্ভাবনাও কম।

এ বিষয়ে আবু হানিফ আলিফ বলেন, ক্যাম্পাসের বাইরে আমার বাসা থাকায়, আমি রাতে হলে থাকি না, কিন্তু সারাদিন শিক্ষার্থীদের সাথে হলেই অবস্থান করি। হলের সবার সাথেই আমার ভালো সম্পর্ক। প্যানেল এখনো ঘোষণা করা হয়নি, তাই আমি ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী এটা বলার সুযোগ নেই। তবে আমি আশাবাদী।

শহীদ সালাম বরকত হল ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, আবু হানিফ আলিফের বিষয়টি নিয়ে আমার কাছে কয়েকজন এসেছিল। যেহেতু আমাদের প্যানেল ঘোষণা হয়নি, এজন্য কিছু বলতে পারছি না। তবে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন