Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২২, ২০২৫ , ৭:২৬ অপরাহ্ণ

জাকসুতে গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা-ভিপি উজ্জ্বল, জিএস সিয়াম

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা করেছে।প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল,সাধারণ সম্পাদক (জিএস) আবু তৌহিদ মোঃ সিয়াম।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট এই প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলটি ঘোষণা করেন সাভারের জুলাই শহীদ নাফিসা হোসেন মারওয়ার মামা হযরত আলী।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে সংগঠনটির জাবি শাখার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তরের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক (জিএস) পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তরের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী ও সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক আবু তৌহিদ মোঃ সিয়াম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকের (৫০ ব্যাচ) শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান এবং এজিএস (নারী) পদে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকের (৫০ ব্যাচ) শিক্ষার্থী মালিহা নামলাহ-কে মনোনীত হয়েছেন।

প্যানেলে অন্য পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মার্জিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাঈদ হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা (বৈশাখী), সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্র) রিং ইয়ং মুরং, সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্রী ) সাবিকুন্নাহার (পলি), আইটি ও গ্রন্থাগার সম্পাদক নকিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক আহসান লাবীব, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্র) কাজী মেহবার (তুর্য), সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) সম্পাদক পদে নাদিয়া রহমান অন্বেষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক নাসিম আল তারিক, পরিবহন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ নাহিদ হাসান (ইমন)।

এছাড়া কার্যকরী সদস্য পদে ৩ জন নারী হলেন- পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, আফিয়া ইবনাত সামিহা এবং ৩ জন পুরুষ হলেন- সাদাত ইবনে ইসলাম, ত্বাসীন আহমেদ, মোহাম্মদ আলী চিশতি। এছাড়া নাট্য সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে তারা কোন প্রার্থী ঘোষণা করেননি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন