আরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭৩ জন ভর্তি | Daily AjKaler Kontho

আরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭৩ জন ভর্তি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
আরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭৩ জন ভর্তি

আজকালের কন্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩ জন।

শুক্রবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ২৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ১১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৪৬ জন নারী।

আজকালের কন্ঠ/আর বি