Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২২, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ

নতুন সিনেমা ‍”প্রিন্স” নিয়ে আসছেন শাকিব খান

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদ এবং ঈদের বাইরেও সিনেমা নিয়ে আসতে চলেছেন তিনি। আজ শুক্রবার বিকেলে একটি ফার্স্ট লুক শেয়ার করে তার নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব খান। সিনেমাটির নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যেটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই। তাঁদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার, এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি লেখা রয়েছে।

জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন