নিজস্ব প্রতিনিধি : ২২ আগস্ট শুক্রবার সকালে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ – (MEAB) আয়োজনে এ পূর্ণমিলনী – ২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ – (MEAB) সভাপতি, মোঃ সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ – (MEAB)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জি. মোঃ কবির হোসেন, আহ্বায়ক, কেন্দ্রীয় অন্তবর্তীকালীন কমিটি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুস সালাম চৌধুরী, ইঞ্জিঃ নজরুল ইসলাম (প্রেসিডেন্ট-RPESF), মো: সোহরাব আলী (সাবেক শিক্ষক) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি/আর