মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাধীন কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে ও ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি ড্রেজার মেশিন জব্দসহ তিনটি বোটের মালিক পক্ষকে আটক করে তিন লক্ষ টাকা জরিমান আদায় করা হয়।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে ও ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ফরিদ শেখের মালিকানাধীন মেসার্স মাহিম মাহির এন্টারপ্রাইজের বোট ও তার কর্মচারী মিজান (৪০),দুলাল কবিরাজের মালিকানাধীন রানা নাসির এন্টারপ্রাইজের বোট ও তার কর্মচারী মামুন (৪৫) এবং বেল্লাল মল্লিক এর মালিকানাধীন বোট ও তার কর্মচারী লিটন (৩৫) কে আটক করা হয়। এ সময় প্রতেক বোট মালিক পক্ষকে একলাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় ও ভবিষ্যতে এ ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য মুচলেকা নেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী বলেন, কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনটি ড্রেজার মেশিন জব্দ ও তিনটি বোর্ডের তিনজন কর্মচারীকে আটক করে প্রত্যেকের নিকট থেকে ১ লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় সহ মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অবৈধ কার্যক্রম রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল