Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৫ , ৭:৩৩ অপরাহ্ণ

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক শোভাযাত্রা

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আজ বুধবার দুপুরের পৌর এলাকায় শোক শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ ২০ আগস্ট প্রয়াত বিএনপি’র সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকী। প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের প্রয়াণ দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ দারুন, দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি, শোক শোভাযাত্রা ও স্মরণ সভা।

বেলা ১১ টায় সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ও প্রদক্ষিন শেষে তালুকদার বাড়ি কবরস্থানে প্রয়াত নেতার কবরে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ‌। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভুয়াপুর ও গোপালপুর আসনের সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার।

প্রয়াত নেতার ভাতিজা ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের অভিভাবক। তিনি ছিলেন বাংলাদেশের বিএনপির বটবৃক্ষ। প্রয়াত নেতার রাজনীতিক জীবন তুলে ধরে বক্তারা স্মরণসভায় বক্তব্য দেন। তিনি শুধু সরিষাবাড়ীর অভিভাবক ছিলেন না, সারা বাংলাদেশের বিএনপির অভিভাবক ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/শফিকুল

প্রিন্ট করুন