Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৫ , ৭:২৪ অপরাহ্ণ

কালীগঞ্জে দুই ব্যবস্যা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার একটি ফার্মেসী ও এক সার কীটনাশক বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক ও কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারের মর্ডান ফার্মেসীতে অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টার না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে মঙ্গলবার উপজেলার রায়গ্রাম ইউনিয়নের মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। রিফাত এন্টারপ্রাইজ এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করার অবিযোগে এ জরিমানা করা হয়।

কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিয়মিত বিভিন্ন ফার্মেসীতে অনুমোদন বিহীন ওষুধ, ভেজাল ওষুধ, স্যাম্পল ওষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টারের বিষয়গুলি মনিটরিং করা হচ্ছে।

আজকালের কন্ঠ/রাহাত/ সোহাগ

প্রিন্ট করুন