Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৫ , ৭:২১ অপরাহ্ণ

চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপু জেলা প্রতিনিধি : এন্ট্রিপদ ৯ম গ্রেট ধরে চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে মানববন্ধন করেছেন পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় শহরের টাউনক্লাব মিলনায়তনে মানববন্ধনের আয়োজন করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ইমাদুল হক, সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, সিনিয়র শিক্ষক রিতা রানী বল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিমুল মল্লিক।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদে নবম গ্রেড আমাদের দাবি নয় অধিকার। চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিক শিক্ষক পদটি। এ বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা অর্থাৎ এন্ট্রি পদ নবম গ্রেট বাস্তবায়ন করতে হবে।

আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল

প্রিন্ট করুন