Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৫ , ৫:২৯ অপরাহ্ণ

নাটোর সদর পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নাটোর প্রতিনিধি : নাটোর পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের কানাইখালী এলাকায় মহাসড়কের ডিভাইডারে মাঝখানে বৃক্ষরোপণ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য শহিদুল্লাহ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন সোহাগ,সালাউদ্দিন মাসুদ,ওমর ফারুক, আমানত উল্লাহ, ছাব্বির হোসেন চপল,আনিলা ইসলাম সদস্য বৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন