Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৫ , ১০:১০ পূর্বাহ্ণ

অফিসে অনুপস্থিতির অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন

লেখকঃ আজকালের কণ্ঠ

নবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (বর্তমানে দায়িত্বে নেই এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরে সংযুক্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের বিরুদ্ধে নিয়মিত অফিসে না আসার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শরীরচর্চা শিক্ষা দপ্তরে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডল। তিনি বলেন, “উনি নিয়মিত দপ্তরে আসেন না, তবে শুনেছি ক্যাম্পাসেই থাকেন।”

প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে কি না জানতে চাইলে জিয়া উদ্দিন মন্ডল বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার কাছে কিছু জানতে চায়নি। জানতে চাইলে অবশ্যই জানাবো।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত ড. হুমায়ুন কবীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরে সংযুক্ত করা হয় ড. হুমায়ুন কবীরকে। সেই সময় শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গভীর রাতে আবাসিক হল বন্ধের নির্দেশ দিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বাঁধা প্রদানের ঘটনায় দায়ের হওয়া এক মামলায় তিনি ৬ নম্বর আসামী। মামলায় তাকে বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এবং নিষিদ্ধ ছাত্রলীগের অর্থদাতা হিসেবেও উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট করুন