ইন্দুরকানীতে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা মামলায় আসামি গ্রে/ফতার | Daily AjKaler Kontho

ইন্দুরকানীতে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা মামলায় আসামি গ্রে/ফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
ইন্দুরকানীতে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা মামলায় আসামি গ্রে/ফতার

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলাধীন ৩ নং বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া ৯ নং ওয়ার্ডের মুদি ব্যবসায়ী আব্দুল হাইকে বিগত ০৩ আগস্ট তারিখে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা মামলায় আসামি রাকিব সেপাই ও জসিম খানকে যশোরের অভয়নগর থেকে র্্যাব-৬ এর সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য মানব পাচারকারী দালালের অপেক্ষা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্্যাব-৬ এর সহায়তায় তাদেরকে আটক করে আজ মঙ্গলবার সকালে ইন্দুরকানী থানায় নিয়ে আসার খবর নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।

ঘটনা সূত্রে জানা যায়, বিগত ০৩ আগষ্ট ইং তারিখে পশ্চিম বালিপাড়া ৯ নং ওয়ার্ডের মুদি ব্যবসায়ী আব্দুল হাই খানের মুদি দোকানে ও রফিকুল ইসলামের বাড়িতে চুরির ঘটনায় মাদকাসক্ত, চিহ্নিত চোর, বখাটে রাকিব সেপাই ও জসিম খানকে এলাকাবাসী সন্দেহ করে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। এ ব্যাপারে ক্ষিপ্ত হয়ে পরের দিন সকাল ৬.৩০ টায় আব্দুল হাই খানকে একা পেয়ে মোশারেফ হাওলাদারের বাড়ি সংলগ্ন ইন্দুরকানি-মোরেলগঞ্জ সীমান্তে আসামিরা পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। আব্দুল হাইকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে ও বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং ইন্দুরকানী থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে আত্মগোপনে চলে যায়।

তারই সূত্র ধরে আসামি দ্বয়কে যশোরের অভয়নগর এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়া অবস্থায় র্্যাব-৬ এর সহায়তায় গ্রেফতার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসেন।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, উপজেলার পশ্চিম বালিপাড়ায় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার মামলায় আসামী দ্বয়কে যশোরের অভয়নগর থেকে র‍্যাব-৬ এর সহায়তায় গ্রেফতার করে অত্র থানায় আজ সকালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের চেষ্টা চলছে।

 

আজকালের কন্ঠ/আর এস/নাজমুল