নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিরাট শোভা যাত্রার আয়োজন করা হয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।আসছে আগামী ৩০শে আগষ্ট জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে।
আজকালের কন্ঠ/আর এস/সুশীল