Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৯, ২০২৫ , ৬:১১ অপরাহ্ণ

বরিশালে শিক্ষার্থীদের স্মারকলিপি জমা দিতে বাধা, কয়েকজন আটকের অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

বরিশাল প্রতিনিধি : বরিশালে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতে সংস্কারের তিন দফা দাবিতে আজ ২৩ দিনের মত কর্মসূচি দেয় শিক্ষার্থীরা,বরিশালের ডিসির প্রতিনিধিদের শিক্ষার্থীদের আজ (মঙ্গলবার) স্মারকলিপি দেওয়ার কথা জানালেও পরে পরিস্থিতি ভিন্ন আকার ধারণ করে।

স্বাস্থ্যখাতে সংস্কারের সমন্বয়ক মহিউদ্দিন রনির ফেইচবুক পোস্টে তিনি লিখেন বরিশালের ডিসির প্রতিনিধি আজকে আমাদের শিক্ষার্থীদেরকে স্মারকলিপি দেওয়ার জন্য বলেন। শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা সবাই একসাথে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিয়ে যেতেই পুলিশ শিক্ষার্থীদের গায়ে হাত দেয় এবং আমাদের কয়েকজন শিক্ষার্থী ভাই বোনকে তুলে নিয়ে গেছে।ডিসির এহেন প্রতারণামূলক আচরণের তীব্র নিন্দা জানাই।আমরাও কারাবরণ নিবো। সম্মিলিতভাবে সবাই ৬ টায় কোতোয়ালি থানায় যাবো ইনশাআল্লাহ।

আসছে ফাগুন আমরা হবো দ্বিগুণ শান্তিপূর্ণভাবে একসাথে স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তুতি নিলেই পুলিশ শিক্ষার্থীদের গায়ে হাত তোলে এবং কয়েকজন শিক্ষার্থী ভাই-বোনকে আটক করে নিয়ে যায় বরিশাল কোতয়ালি থানা পুলিশ। আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বরিশালের গুরুত্বপুর্ন সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিসির এহেন প্রতারণামূলক আচরণ গণতান্ত্রিক অধিকার হরণ। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন— আমরাও কারাবরণ করবো।” তারা জানান, সম্মিলিতভাবে সবাই সন্ধ্যা ৬টায় কোতোয়ালি থানায় যাবেন।

 

আজকালের কন্ঠ/আর এস/জামাল

প্রিন্ট করুন