সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধি : প্রথমবারের মতো কাটগর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে আনন্দঘন পরিবেশে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাটগর মাদ্রাসা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি নুর মোহাম্মদ মামুন,সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি জাপর ইকবাল,যুগ্ম সাধারণ সম্পাদক রাফি এবং সাংগঠনিক সম্পাদক ওসমান গনি জিহাদ।
নবগঠিত কমিটির পক্ষ থেকে সকল শিক্ষক,ছাত্র এবং নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সাথে তারা প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষা,সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে ছাত্রদলের ইতিবাচক ভূমিকা রাখতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
আজকালের কন্ঠ/আর এস/সন্দ্বীপ