Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৫ , ৮:৩৩ অপরাহ্ণ

শহীদ সাংবাদিক তুহিনের বাড়িতে যাচ্ছেন বিএমএসএফের প্রতিনিধি দল

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : শহীদ সাংবাদিক তুহিনের বাড়িতে যাচ্ছেন বিএমএসএফের প্রতিনিধি দল । ‎ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ খ্রি: ‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল আগামী ২৩ আগস্ট, শনিবার দুপুরে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যাবেন।

‎প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এ সময় তারা শহীদ তুহিনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন, তার কবর জিয়ারত করবেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।

‎এ উপলক্ষে ময়মনসিংহ জেলার আওতাধীন সকল উপজেলা শাখার নেতৃবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে শহীদ হন সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ( সংবাদ বিজ্ঞপ্তি)।

 

আজকালের কন্ঠ/আর এস/জাফর

প্রিন্ট করুন