Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৫ , ৭:১৬ অপরাহ্ণ

বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হন কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক

লেখকঃ আজকালের কণ্ঠ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরের কৃতি সন্তান কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল নিযুক্ত

গত ২৯ মে ২০২৫ তারিখে গণপ্রজাতন্ত্রী ক্রোয়েশিয়ার মাননীয় প্রেসিডেন্ট জনাব জোরান মিলানোভিচ কাজী শাহ মুজাক্কের আহমেদুল হককে বাংলাদেশে ক্রোয়েশিয়ার মাননদূত (Honorary Consul) হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নিয়োগের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার সোমবার ১৮ আগস্ট দুপুর ২ ঘটিকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেঘনা গেস্ট হাউসে আনুষ্ঠানিকভাবে এক্সেকুয়াতুর (Exequatur) প্রদান করেছে, যা ক্রোয়েশিয়ার পক্ষ থেকে দায়িত্ব পালন করার অনুমোদন নিশ্চিত করে।

কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক জানান, “এই নিয়োগ আমার জন্য এক বিরাট গৌরব এবং মহৎ দায়িত্ব। আমি আশা করি বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করতে পারব।”

ক্রোয়েশিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের দেশ। এড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত এই দেশের রাজধানী জাগরেব, জনসংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন। পর্যটন, আইটি, ফার্মাসিউটিক্যালস ও জাহাজ নির্মাণ শিল্পে দেশটি দ্রুত উন্নতি করছে। ১৯৯১ সালে প্রাক্তন যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতার পর থেকে দেশটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক কুমিল্লার মুরাদনগরের সন্তান। তার পিতা কে এম মুজিবুল হক টাস এভিয়েশনের চেয়ারম্যান এবং বাংলাদেশে নিযুক্ত ইয়েমেনের কনসাল জেনারেল। তার এই সাফল্যে মুরাদনগরবাসী আনন্দিত এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

 

আজকালের কন্ঠ/আর এস/শরীফ

প্রিন্ট করুন