Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৫ , ৭:০১ অপরাহ্ণ

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি বলেন, “দেশের মৎস্যচাহিদার ৬০ শতাংশ চাষকৃত মাছ থেকে পূরণ হচ্ছে। তবে মাছের খাদ্যে বিষাক্ত উপাদান ব্যবহার বন্ধ করতে হবে এবং বিদেশে রপ্তানির উদ্যোগ বাড়াতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতি. পুলিশ সুপার ফাল্গুনী নন্দী এবং মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

অনুষ্ঠানে মৎস্যচাষি, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো

প্রিন্ট করুন