Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৫ , ৪:২১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাসহ আ/হত ৩

লেখকঃ আজকালের কণ্ঠ

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় বিএনপি-যুবদল নেতাসহ ৩ জন আহতের ঘটনা ঘটেছে, এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা,এবং নেতৃত্ব দেন বিএনপির নেতা ফখরুল ইসলাম।

রবিবার(১৭আগস্ট) কোম্পানীগঞ্জে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন, বিএনপির নেতা ফখরুল ইসলাম।

গতকাল শনিবার রাতে,এবং রোববার বিকেলে চরএলাহীর গাংচিল, বসুরহাট পৌরসভার হাসপাতাল রোডে পৃথক দুটি স্থানে দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপি, এবং পৌরসভা বিএনপি যৌথ উদ্যোগে বিএনপি নেতা ফখরুল ইসলামের বাসায় সংবাদ সম্মেলন করা হয়।

আহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন (৫০), তার ভাই প্রবাসী বেলাল হোসেন (৩৭), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড গাংচিলের যুবদলের প্রচার সম্পাদক ইদ্রিস (৩৫)।

গুরুতর আহত সাহাব উদ্দিনের ভাই মো. বেলাল হোসেন গণমাধ্যমকে জানায়, বিএনপি নেতা সাহাব উদ্দিন তার ছোট ভাই বেলালকে বসুরহাটে হাসপাতালে ডাক্তার দেখিয়ে বসুরহাট হাসপাতাল গেইটে মিজানের দোকানে চা-নাস্তা খাচ্ছিল। এসময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের অনুসারী চরএলাহী ইউনিয়নের সাবেক তোতা চেয়ারম্যানের ছেলে ইব্রাহিম, ইসমাইল, সাব্বির ও বাহাদুরসহ ১০-১৫ জন হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এর আগে গতকাল শনিবার রাতে চরএলাহী ইউনিয়নে গাংচিলে একই সন্ত্রাসীরা গাংচিলের যুবদলের প্রচার সম্পাদক ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালায়। সে নোয়াখালী জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রোববার সন্ধ্যায় তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলন ও রাতে বসুরহাটে বিক্ষোভ মিছিল করে কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করেন, উপজলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বিএনপি নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জের চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের কোম্পানীগঞ্জ উপজেলার সব ধরনের আশ্রয়-প্রশ্রয় দাতা এবং সকল অপকর্ম হয়ে আসছিল।

কোম্পানীগঞ্জ উপজেলার নেতাকর্মীরা থানায় কেউ মামলা দিতে গেলেও পতিত সন্ত্রাসের গডফাদার কাদের মির্জার মত শিকদারের অনুমতি না পেলে পুলিশ এখনো মামলা নেয় না। উপরন্তু কোনো কোনো পুলিশ অফিসার সন্ত্রাসীদের আত্মীয় স্বজনদের বাসায় ভাড়া থেকে তাদের রসদ যোগায়। এতে সন্ত্রাসীদের এখন রমরমা অবস্থা। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এরই ধারাবাহিকতায় নুরুল আলম শিকদারের অনুসারী চর এলাহীর চিহ্নিত সন্ত্রাসী ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামী ইব্রাহিম তোতা , ইসমাইল তোতা , সবুজ তোতা, বাহাদুররা বিএনপি নেতা সাহাব উদ্দিন যুবদল নেতা ইদ্রিসকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে।

বিএনপি নেতা ফখরুল ইসলাম বলেন, অতিদ্রুত ও স্বল্প সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার ও শান্তি শৃঙ্খলা না আনতে পারলে হরতাল , অবরোধসহ বৃহৎ কর্মসূচি দেয়া হবে বলে বিএনপি নেতা ফখরুল ইসলাম তার বক্তব্যে হুসিয়ারী উচ্চারণ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো অভিযোগ না পেলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহানাজ পারভীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু,আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশিদ ভুঁইয়া, জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু , উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর প্রমূখ।

 

আজকালের কন্ঠ/আর এস/শাহাদাত

প্রিন্ট করুন