শ্যামপুর-কদমতলী জোন আয়োজনে উলামা সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

শ্যামপুর-কদমতলী জোন আয়োজনে উলামা সমাবেশ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
শ্যামপুর-কদমতলী জোন আয়োজনে উলামা সমাবেশ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টস : বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর-কদমতলী জোনের আয়োজনে উলামা সমাবেশ শনিবার (১৬ আগস্ট) স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের উলামা সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন।
কদমতলী মধ্য থানা আমীর ও ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় সমাবেশের শুরুতে দারসুল কোরআন পেশ করেন তাআলীমুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মহি উদ্দিন।এছাড়াও সমাবেশে উলামায়ে মাশায়েখগণ বক্তব্য রাখেন।
আজকালের কন্ঠ/আর এস