মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা শাখার অধীনস্থ মধ্যনগর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৭-৮-২০২৫ ইং তারিখে খসরুজ্জামান কবীর কে আহ্বায়ক এবং মোহাম্মদ ছয়ফুল ইসলাম কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১৮ জন যুগ্ন আহ্বায়ক এবং পিয়াস মন্ডল কে সদস্য সচিব করে ৮ জন সম্মানিত সদস্য বিশিষ্ট মোট ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
সুনামগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সম্মানিত আহ্বায়ক শাহানুর রহমান শাহীন এবং সদস্য সচিব আব্দুর নূর রাতুল এর স্বাক্ষরে মধ্যনগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক শাহানুর রহমান শাহীন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল বিএনপি কোনো ভূইফোড় সংগঠন না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল হচ্ছে জিয়ার আদর্শের সংগঠন।
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল রাজপথে সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং গত ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল রাজপথে সক্রিয় থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজকালের কন্ঠ/আর এস/কবীর