Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২৫ , ৫:২০ অপরাহ্ণ

আলীকদমে ধরাপড়া অজগর সাপটি মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করছে বনবিভাগ

লেখকঃ আজকালের কণ্ঠ
বান্দরবান প্রতিনিধি  : বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড  আব্বাস কারবারীপাড়া এলাকায় প্রায় ছয় ফুট লম্বা চার কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে লামা বন বিভাগের আওতাধীন মাতামুহুরি রেঞ্জের আলীকদম বন বিট কর্মকর্তা রনি পারভেজ ও ফরেস্ট স্টাফরা। উদ্ধারের পর মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে ৪নং ওয়ার্ডে স্থানীয় শামীমের বাড়ির পুকুরপাড়ে তার সবজি ক্ষেতের বেড়া জালে সাপটি আটকা পড়া দেখতে পান।
স্থানীয় শামীম ধারণ করে জানান, বাড়ির পাশে রয়েছে বড় পাহাড় ওখান থেকে পুকুরে মাছ খাওয়ার জন্য নেমেছিলো অজগর সাপটি। মাছ খাওয়ার পর পুকুরপাড় দিয়ে আবারো পাহাড়ে উঠতে গিয়ে ক্ষেতের বেড়া জালের মধ্যে আটকে পড়ে অজগর সাপটি।
আলীকদম বন বিট কর্মকর্তা রনি পারভেজ জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় অজগর সাপটি উদ্ধার করা হয়েছে। এবং সাপটি সুস্থ আছেন। এটি নিরাপদে মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/জয়নাল
প্রিন্ট করুন