Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২৫ , ৪:৩৩ অপরাহ্ণ

নোয়াখালীতে বিএনপি নেতার হুশিয়ারি বার্তা

লেখকঃ আজকালের কণ্ঠ

নোয়াখালী জেলা প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি কমিটি যদি চাঁদাবাজদের দিয়ে গঠন করলে নেতাকর্মীরা মেনে নেবে না ্নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির যৌথভাবে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় মিছিল,এবং আলোচনা সভা আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনে সম্ভব্য এমপি প্রার্থী বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

শনিবার(১৬ আগস্ট) বসুরহাট নতুন বাসস্ট্যান্ড থেকে জনতার ঢল নেমে আসে, এবং মিছিলে স্লোগান স্লোগানে জিরো পয়েন্ট এরিয়া আরডি শপিং মলে সামনে একত্রিত হয়ে সভাস্থলে উপস্থিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সমাবেশে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছু, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা যুবদল নেতা আজিজুল হক রাজু।

বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, চাঁদাবাজদের দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি করা হলে তা কোম্পানীগঞ্জ -কবিরহাট উপজেলার নেতাকর্মীরা মেনে নেবে না।

বিএনপির এই নেতা বলেন,অতীতে যারা এসব অপকর্ম করেছে তাদের জনগণ প্রত্যাখ্যান করার কারনেই ৫ আগস্ট আওয়ামী সন্ত্রাসীরা গোষ্ঠীসহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিএনপি নেতা ফখরুল বলেন, এদেশের মানুষ শান্তিপ্রিয়। অনিয়ম, অন্যায়,জুলুম,অত্যাচার পছন্দ করেনা। যারা এসব অনিয়মের সাথে জড়িত তাদের শোধরানোর সময় এখনই। এরপরও যদি অনিয়মকারীরা পরিশুদ্ধ না হয় তাহলে জনগণই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অনিয়ম বিশৃঙ্খলাকারীদের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে বাধ্য হবে।

৫ আসনে বিএনপি এই নেতা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নসহ চরাঞ্চলে ঘাট দখল, কৃষকের মাঠ দখল করে নানা গণবিরোধী অনিয়ম নৈরাজ্য ও জনদূর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। কাদের আশ্রয়ে-প্রশ্রয়ে থেকে চিহ্নিত দুর্বৃত্তচক্র এসব করছে,জনস্বার্থে তাদের বিরুদ্ধে প্রশাসন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তড়িৎ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। তাই জনগণের আস্থা অর্জনে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমর্থন ধানের শীষের পক্ষে এনে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিজয় র‌্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ভিপি শাহানাজ পারভীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, কাজী একরামুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর,কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার,চরফকিরা যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, যুবদল নেতা গোলাম হায়দার শাহীনসহ,বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আজকালের কন্ঠ/আর এস/শাহাদাত

প্রিন্ট করুন