তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকবিরোধী অভিযানে ৬ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার সময় গ্রেপ্তার করা হয়। ওই মাদক ব্যবসায়ীর নাম নুর হোসেন বোয়াইল (৫০)। অভিযানটি পরিচালনা করে তারাগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ দল।
নুর হোসেন উপজেলার ২ নং কুর্শা ইউনিয়নের কুর্শা জিগাতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ ফারুক বলেন, ‘নুর হোসেন এলাকার মাদক ব্যবসার একটি বড় মাথা। তাঁর গ্রেপ্তার মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আজকালের কন্ঠ/আর এস/রানা