নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালী গ্রামে বজ্রপাতে আবু তালেব (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আবু তালেব নিজের ধানের জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরে জমিতে কৃষিকাজ শুরু করেছিলেন তিনি। হঠাৎ এ অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে নেমে এসেছে গভীর শোক।
আজকালের কন্ঠ/আর এস/আলম