Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২৫ , ৩:৩৪ অপরাহ্ণ

সাবিনারা দেড় কোটি টাকা পুরস্কার এখনও বুঝে পায়নি

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক: গত বছর দুর্দান্ত ফুটবল খেলে সাফে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই অর্জনের জন্য সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু প্রায় এক বছর হতে চললেও অর্থ বুঝে পায়নি সাবিনা-আফঈদারা।

ফুটবলারদের হাতে এই অর্থ কবে দেওয়া হবে তারও কোনো খবর নেই। অথচ এই ফুটবলাররা বাংলাদেশের নারী ফুটবলকে দক্ষিণ এশিয়ার গণ্ডি থেকে নিয়ে গেছেন এশিয়ার সর্বোচ্চ আসরে। মাত্র ১৫ বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বাংলাদেশ নারী দল এখন বিশ্বকাপ ও অলিম্পিক খেলার স্বপ্ন দেখে।

গত মাসে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। একই ইতিহাস গড়েছে অনূর্ধ্ব-২০ দলও। তারপরও অর্জিত পুরস্কারের অর্থ বুঝে না পাওয়া ফুটবলারদের জন্য হতাশারই বটে।

অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিওএসহ অন্য যারা পুরস্কার ঘোষণা করেছিল; তারা অনেক আগেই অর্থ দিয়ে দিয়েছে। যাদের সবার আগে পুরস্কার বুঝিয়ে দেওয়ার কথা, সেই বাফুফেই ঘোষণা দিয়ে ঘুমিয়ে আছে।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন