ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দা তামান্না হোরায়রা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) যোগদান উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। দায়িত্ব গ্রহণের পর সৈয়দা তামান্না হোরায়রা সবার সহযোগিতা কামনা করেন এবং আইন-শৃঙ্খলা বজায় রেখে জনসেবায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজকালের কন্ঠ/আর বি