Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৬, ২০২৫ , ১:০৮ অপরাহ্ণ

গৌরনদীতে বিএনপির চেয়ারপার্সন এর জন্মদিনে সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে আপোষহীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠান গৌরনদী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মিসেস তাসলিমা পারভীন এর সভাপতিত্বে তার নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে।

আপোষহীন নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল জেলা শাখার যুগ্ন সম্পাদক আনোআরা বেগম, সদস্য সেনোয়ারা বেগম, গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তানিয়া আক্তার,গৌরনদী পৌর মহিলা দলের নেত্রী ডাক্তার তানিয়া, ইয়াসমিন, ঝর্ণা আক্তার, নুপুর, বিউটি আক্তার, জান্নাত,শিরিন আক্তার, শামচুন নাহার, রাজিয়া বেগম ঢলি সহ জাতীয়তাবাদী মহিলা দল গৌরনদী উপজেলা ও পৌর শাখার নেত্রীরা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন

প্রিন্ট করুন