Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৬, ২০২৫ , ১২:২০ অপরাহ্ণ

নোয়াখালীতে খালেদা জিয়া’র ৮১তম জন্ম দিনে দোয়া ও মিলাদ মাহফিল

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি : সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মদিন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া পূর্বে আলোচনা সভা করেন, নোয়াখালীর বিএনপির নেতা ফখরুল ইসলাম উদ্যোগে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় সাবেক এই প্রধানমন্ত্রীর ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন,নোয়াখালী ৫ আসনে সম্ভব্য এমপি প্রার্থী বিএনপির নেতা ফখরুল ইসলাম’র তাঁর বসুরহাট’র বাসভবনে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে ও উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপু পাটোয়ারি’র সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনিছুল হক, উপজেলা বিএনপির সদস্য একরামুল হক মিলন, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক গোলাম হায়দার শাহীন, উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এএইচএম আজিজ আজমীর বিএনপি নেতা মাষ্টার আবু নাছের,নুর ইসলাম,আবু নাছের,হারুন অর রশিদ ভূঁঞা, মাসুদ ছারওয়ার রনি,মোহাম্মদ জাকির হোসেন (কাঞ্চন) সহ অন্যান্য নেতৃবৃৃন্দ।

শেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তারেক জিয়াসহ দেশ ও জাতীর শান্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন খান সাহাব জামে মসজিদ’র খতিব মাওলানা আব্দুর রাজ্জাক।

আজকালের কন্ঠ/রাহাত/শাহাদাত

প্রিন্ট করুন