ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক ও নিবেদিত প্রাণ মনসুর আলম চন্দন।
তার এ অর্জনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মনসুর আলম চন্দনের নেতৃত্বে জেলার ক্রিকেট অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ত মনসুর আলম চন্দন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, তিনি জেলার ক্রিকেটের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
আজকালের কন্ঠ/আর বি