মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১.৩০ টায় ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সভাপতি ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকদ্বয় এইচ.এম ফারুক হোসাইন ও মোস্তান হাফিজ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ন আহবায়ক আহসানুল হক ছগির, বিএনপি নেতা আজাদ হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মো.আতিকুর রহমান,জেলা যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ছাএদলের সভাপতি মো.শাহিদুল ইসলাম শহিদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল আমিন হোসেন, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল