Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৫, ২০২৫ , ২:২১ অপরাহ্ণ

বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস‍্য হলেন আকতার ফারুক শাহিন

লেখকঃ আজকালের কণ্ঠ

জামাল কাড়াল, বরিশাল প্রতিনিধি : দৈনিক যুগান্তর ও এনটিভি’র বরিশাল ব‍্যুরো প্রধান, বিশিষ্ট সাংবাদিক, বরিশালের অসংখ্য সাংবাদিকের বাতিঘর আকতার ফারুক শাহিন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস‍্য মনোনিত হওয়ায় হয়েছেন এর আগে গত ২০ জুলাই ট্যুরিজম রিপোর্টিং আইকনিক অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন তিনি।

এছাড়াও সাংবাদিকতায় ইউনেস্কো মিডিয়া ফেলোশিপ, বিএমএসএফ’র বর্ষসেরা সংবাদকর্মী এবং সাংবাদিকতায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি পদক পেয়েছেন আকতার ফারুক শাহিন। টানা ৩৭ বছর ধরে দক্ষিণাঞ্চলের উন্নয়নসহ সামগ্রিক সমস্যা-সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে লেখালেখি করছেন তিনি।

আজকালের কন্ঠ/রাহাত/জামাল

প্রিন্ট করুন