Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৫, ২০২৫ , ২:১৭ অপরাহ্ণ

নেত্রকোনায় মুফতি সৈয়দ মুঃ ফয়জুল করিম দেশ থেকে চাঁদা বাজ দুর করব

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দেশব্যাপী চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, জুলুম, অত্যাচার-নিপীড়নের কথা উল্লেখ করে বলেছেন, ‘এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়িনি। এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নেই, যা দখল করা হয়নি। বিচারালয়গুলোকেও দখল করা হয়েছে। এই বাংলাদেশ দেখার জন্য মুগ্ধ জীবন দেয়নি, আবু সাঈদ তার বুক পেতে দেয়নি। এ দেশে আর চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ দেখতে চাই না।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি শেখ হাসিনার বুলেটের সামনে, ট্যাংকের সামনে বুক পেতে দিতে পারি, তাহলে আজকেও অন্যায়ের বিরুদ্ধে কেন বুক পেতে দিতে পারব না? যদি শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি, তাহলে আজকেও চাঁদাবাজদের বিরুদ্ধে কেন কথা বলব না।

সুষ্ঠু নির্বাচন এবং ইসলামবিরোধী সব ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা কমিটি এ সমাবেশের আয়োজন করে।

মুফতি নুরুল ইসলাম হাকিমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেক্রেটারি মাওলানা ওয়ালীউল্লাহ্ ও মুফতি ওমর ফারুক ওফার সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন – জাতীয় শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাঠান, ইসলামী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামূল হক মুর্শেদ, ইসলামী ঐক্যজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম প্রমুখ।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল

প্রিন্ট করুন