Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৫, ২০২৫ , ১০:৪৭ পূর্বাহ্ণ

আলীকদমে জাবেদ রেজার নেত্বত্বে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্ভোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার আলীকদম উপজেলায় জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেত্বত্বে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা বিভিন্ন জায়গা হতে মিছিলে মিছিলে নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে আলীকদম বাজারের প্রথম গলিতে এক বিশাল জনসভায় মিলিত হয়। এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্ভোধন অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ২০২৫ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জনাব, জাবেদ রেজা।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার। আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাশুক আহাম্মদ। আলীকদম উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী ভুট্টো। আলীকদম উপজেলার বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন। বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মনছুর আলম।

আরো উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম। নয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ফরিদুল ইসলাম। আলীকদম উপজেলা যুবদলের সভাপতি মো. ইলিয়াছ মিয়া। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মারুফ মিয়া। আলীকদম উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুছাফা ইসলাম বাবু। উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন’সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্টানে জাবেদ রেজা বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসুররা ফরম পুরণ করতে পারবে না। তবে সাধারণ বিএনপি’র সমর্থক ও এলাকার গ্রহণযোগ্য ব্যক্তিরা ফরম পূরণ করতে পারবে। আমি এমপির যোগ্য নই। তবে আপনাদের সন্তান হিসেবে প্রেসিডেন্ট যোগ্য।

তিনি আরও বলেন, বিএনপিকে শক্তিশালী করতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন, আপনারাই বিএনপির মূল চাবিকাঠি, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবং দলের ভিতরে থেকে চাঁদাবাজি, ডেন্ডারবাজি, কোন অনিয়ম করতে দেওয়া হবে না। বিএনপিতে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদার ব্যক্তির জায়গা হবে না হুশিয়ারি দেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন