চাঁদপুর প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, হতদরিদ্র ও অসহায় ১৬টি পরিবারের মাঝে বসতঘর পুনঃ নির্মানের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট২০২৫ ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় প্রতিটি পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও ৬হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নিহত একজন ব্যক্তির পরিবারকে পনেরো হাজার টাকা এবং সাচার বাজারে গাড়ী দুর্ঘটনায় আহত সাচার আল-কোরআন একাডেমি হাফিজিয়া মাদ্রাসার একজন এতিম ছাত্রকে দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম,সহকারী মৎস কর্মকর্তা ও সাচার ইউনিয়নের প্রশাসক মোঃ জহিরুল ইসলাম ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।অসহায় উপকারভোগীরা ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আজকালের কন্ঠ/আর এস/জিয়া