নাটোর প্রতিনিধি :নাটোরের লালপুরে পদ্মানদীতে গোসল ও সাঁতার শিখতে নেমে দুই মাদ্রাসাছাত্রে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় পদ্মা নদীর এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন, নওপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ফরিদ (১২) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের গোলাম রাব্বানি (১২)। তিনি স্থানীয় রবিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুর নওপাড়া জামিয়াতুল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল-আমিন হোসেন দুপুরে ১০-১২ জন ছাত্রকে নিয়ে নদীতে গোসল করতে নামেন। এ সময় ফরিদ ও রাব্বানি পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পরে দুই ছাত্রের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/নাটোর