কুমিল্লা জেলা প্রতিনিধি: দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষিকা উম্মেহানী লিজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসনাত খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, সাবেক প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দেবনাথ, সাবেক শিক্ষক রমিজ উদ্দিন সরকার, প্রবীণ সমাজসেবক আব্দুল মালেক, অভিভাবক সদস্য আব্দুল আউয়াল খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের মেধার বিকাশে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আজকালের কন্ঠ/আর এস/সাহিদ