Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৪, ২০২৫ , ১১:৫৯ পূর্বাহ্ণ

ঢাকাস্থ বাউফল উপজেলার সর্বস্তরের জনসাধারণের সাথে মত বিনিমায়ের ও আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন বাউফল উপজেলা সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছেন।

আগামীকাল ১৫ আগস্ট (শুক্রবার) রায় সাহেব বাজার, বংশাল থানার উপরে,ফজলুল করিম কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় ও আয়োজন সভা অনুষ্ঠিত হবে।

বাউফল উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুল জব্বার মৃধা’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল গনি শিকদার, সঞ্চালনায় থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (সাবেক)কেন্দ্রীয় ছাত্রনেতা মো. জাকির সিকদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলার (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক , বাউফল উপজেলা যুবদলের (সাবেক) সদস্য সচিব মো. বশির আহমেদ পঞ্চায়েত, এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাউফলের ঢাকাস্থ বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন