Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৪, ২০২৫ , ১১:১৪ পূর্বাহ্ণ

মধ্যনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত ।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যদি কৃষক শ্রমিক গরীব মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার বাস্তবায়নে জন্য বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনো কারো ক্ষতি করে না কিন্তু আমাদের ব্যার্থতা ইসলামী দল ক্ষমতায় আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কে ক্ষমতায় আসার জন্য আপনারা হাত পাখা মার্কায় ভোট দিন আমরা জনগণের জন্য কাজ করব গরীব মেহনতি মানুষের অধিকার আদায়ে কাজ করব

সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কুদ্দুস
সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখা
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ মাওলানা মাহামুদুল হাসান
সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ
মুফতি শহিদুল ইসলাম পলাশী কেন্দ্রীয় শূরা মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন
চরমোনাই পীরের মনোনীত প্রার্থী সুনামগঞ্জ ১

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরো বলেন বাংলাদেশে যারা এত দিন ক্ষমতায় ছিল তারা চাঁদাবাজী সন্ত্রাসী গরীবের হক লুন্টন এবং যারা আসবে তারাও আসার আগেই চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আজকালের কন্ঠ/রাহাত/খসরুজ্জামান

প্রিন্ট করুন