ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ অফিসার্স ক্লাবে শুরু হয়েছে ‘নারী র্যাপিড দাবা চ্যাম্পিয়নশীপ ২০২৫’। বুধবার (১৩ আগস্ট) সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, দাবা শুধু বিনোদন নয়, বরং মানসিক বিকাশ ও কৌশলগত চিন্তাশক্তি বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
এ সময় আয়োজক কমিটির সদস্যরা জানান, নারী খেলোয়াড়দের দাবার প্রতি আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জেলা ও বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, খেলোয়াড়, কোচ ও দাবা প্রেমীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর এস /ব্যুরো