Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৩, ২০২৫ , ২:৩২ অপরাহ্ণ

আন্তর্জাতিক যুব দিবসে গৌরনদীতে জামায়াতের যুব বিভাগের আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগের আয়োজনে বরিশাল জেলার গৌরনদীতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

১২ আগস্ট মঙ্গলবার বাদ আছর উপজেলা জামাতের কার্যালয়ে আলোচনা সভা বরিশাল জেলা জামাতের মজলিসের শুরার সদস্য ও উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মোঃ রুহুল আমিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ আসন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের আমীর মোঃ আল-আমিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব বাইজিদ শরীফ, পৌর আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান।

বক্তব্য রাখেন, উপজেলা যুব কমিটির নতুন সভাপতি মোঃ মহিবুল্লাহ জামান,

যুব কমিটির সহ-সভাপতি এহসানুল হক তোহা, বিদায়ী সভাপতি মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সেবা বিভাগের সদস্য মৃদুল বিশ্বাস ও নুর আলম-প্রমূখ।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন

প্রিন্ট করুন