মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা জনতা বাজারে ১১ আগষ্ট ২০২৫ বিকাল ২ টা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর উপজেলা চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব, মোঃ মেহেদী হাসান মিন্টু এবং পরিচালনা করেন চামরদানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব, আনোয়ার হোসেন
আরো উপস্থিত ছিলেন চামরদানী ইউনিয়ন বিএনপির সদস্য জনাব, ওয়াসিল আহমদ, জনাব, মোঃ সহিদুল ইসলাম, জনাব, বকুল তালুকদার, জনাব, মোঃ ফুল মিয়া জনাব, মোঃ সহিদুল ইসলাম (আকাশ) এবং ৫ নং ওয়ার্ড বিএনপি’র স্থানীয় নেতা কর্মী ও সাংবাদিক বৃন্দ।
মধ্যনগর উপজেলা চামরদানী ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র কর্মী সভায় ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি প্রার্থী মোট ৫ জন এর মধ্যে জনমতের দিক দিয়ে মোঃ কয়েশ তালুকদার এবং মোঃ বাবুল মিয়া এগিয়ে রয়েছেন।
চামরদানী ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র কর্মী সভায় ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী মোট ৫ জন এর মধ্যে মোঃ মাসুদ তালুকদার এবং হাফিজ উদ্দিন জনমতের দিক দিয়ে এগিয়ে রয়েছেন।
চামরদানী ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র কর্মী সভায় ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোট ৪ জন এর মধ্যে জনমতের দিক দিয়ে এগিয়ে রয়েছেন আজিম ও রাজু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের সময় যারা নির্যাতিত হয়েছে তাদের মূল্যায়ন এবং অগ্রাধিকার আমাদের দলের কাছে আজীবন থাকবে। এসব কথা বলে তিনি এই সভার সমাপ্তি ঘোষণা করেন।
আজকালের কন্ঠ/রাহাত/খসরুজ্জামান