ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা চরপাড়া দীর্ঘদিন ধরে তীব্র যানজটে জর্জরিত। স্থানীয়দের অভিযোগ, রাস্তাজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা এ সমস্যার প্রধান কারণ। এসব দখলের ফলে সড়ক সরু হয়ে পড়ায় স্বাভাবিক যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, আর ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যাত্রী সাধারণ।
নগরবাসীর দাবি, প্রশাসন শুধু দেখেই যাচ্ছে বা মাসোহারা আদায় করছে—এমন অভিযোগও শোনা যাচ্ছে এলাকাবাসীর মুখে। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হবে।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে সড়ক মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের প্রত্যাশা, কার্যকর পদক্ষেপ নেওয়া হলে চরপাড়ার মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবেন এবং যানজট অনেকাংশে কমে আসবে।
আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো