Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১২, ২০২৫ , ১:১৪ অপরাহ্ণ

নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আলোচনা , শপথ গ্রহণ ও ঋণ বিতরন

লেখকঃ আজকালের কণ্ঠ

নাটোর প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশ্রদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা এবং শপথ গ্রহন যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরন করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়াম থেকে জেলা প্রশাসন ও যুব যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলাইপুর জেলাপরিষদ অডিটোরিয়ামে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আব্দুল মতিন সহ সরকারি কর্মকর্তা , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ।

আলোচনা শেষে ১৭ জন যুবকদের মাঝে ২২ লক্ষ ৬০ হাজার টাকার ঋণ বিতরন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি/আর

প্রিন্ট করুন