মোঃ আরিফ হোসেন, আত্রাই-রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। রোববার উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকবৃন্দদের ব্যানারে উপজেলা পরিষদের গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, আব্দুর রউফ রিপন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিক, মামুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, কাজী রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আজকালের কণ্ঠ প্রত্রিকার আত্রাই রাণীনগর (নওগাঁ) উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ আরিফ হোসেন,, দৈনিক বাংলাদেশ সমাচার এর রাণীনগর উপজেলা প্রতিনিধি মোঃ রায়হান আলী,, শিশু সাংবাদিক আবু সাইদ
এ সময় বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে জেলখানায় নয় দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তর মূলক শাস্তি প্রদান করাসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আজকালের কন্ঠ/রাহাত/আরিফ