Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১১, ২০২৫ , ১১:০৮ পূর্বাহ্ণ

বদলগাছীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে নওগাঁর বদলগাছী উপজেলা কর্মরত সাংবাদিকরা ।

রবিবার( ১০আগস্ট) দুপুর ১২টায় উপজেলার সামনের আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় এক ঘন্টাব্যাপি এই মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ,গুম, খুন, মামলা, হয়রানির প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন ও বিক্ষোভ এই কর্মসূচিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ,বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম (দবির), সাংবাদিক এমদাদুল হক দুলু, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, সাংবাদিক সংস্থা বদলগাছীর সভাপতি শহিদুল ইসলাম ,প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা , সাংবাদিক হাফিজার রহমান,
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ ।

এ সময় মানববন্ধনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বদলগাছী শাখার সভাপতি বুলবুল আহমেদ বুলু এবং বদলগাছী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুবেল হোসেন-সহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য- ছাত্র-জনতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে বক্তারা বলেন,একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে।

তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এ সময় তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

আজকালের কন্ঠ/রাহাত/সিজান

প্রিন্ট করুন