পিরোজপুর জেলা প্রতিনিধি : দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার মো:আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংস ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারা বাংলাদেশের সকল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় ইন্দুরকানী (জিয়ানগর) বাজারের রুপালী চত্বরে উপজেলা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ইন্দুরকানী (জিয়ানগর) রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো.শাহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে এবং দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক অবজারভার পএিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু,দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আল-আমিন হোসেন,দৈনিক জনকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুল আহসান (সোহাগ),দৈনিক খোলা চোখ পএিকার জেলা প্রতিনিধি মো.নাজমুল হোসন, পিরোজপুরের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফী,ঢাকা সময়ের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো.আরিফুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. রাকিবুল ইসলাম,দৈনিক আমার বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি কে,এম শামীম রেজা,রিপোটার্স ইউনিটের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি শাকিল খান,ইউনুস আকন,আলতাফ হোসেন, দিবাকর দও প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে,এটা একটা স্বাধীন দেশে কি করে সম্ভব হলো আমরা পুলিশ প্রশাসন ও সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। সাংবাদিকদের উপর হামলা,হয়রানিমূলক মামলা,হত্যা,গুম গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের জন্য বড় ধরনের হুমকি। এর আগে ও কয়েকজন সাংবাদিককে ইটের আঘাতে,কুপিয়ে এমনকি গুলি করে হত্যা করা হয়েছিল। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি জীবন সংশয়ের মত ঘটনা ঘটে তাহলে তার নিজের নিরাপত্তা,পরিবারের নিরাপত্তা কোথায়!
সাংবাদিকরা জীবন বাজি রেখে পরিবারকে নিরাপত্তাহীনতায় রেখে সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড তার লেখনীর মাধ্যমে জনগণের সামনে তুলে ধরে। মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে তারা যদি সুষ্ঠু বিচার না পায়, অপরাধীরা উপযুক্ত শাস্তি না পায় ভবিষ্যতে এদেশে আর সাংবাদিক জন্ম নেবে না। অপরাধীদের অপরাধমূলক কর্মকাণ্ডে দিন দিন বেড়েই চলবে, দেশ হুমকীর সম্মুখীন হবে।
তুহিন হত্যার গ্রেফতারকৃত ও আত্মস্বীকৃত খুনিদেরকে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ দেশের সকল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপস্থিত সকল সাংবাদিকগণ সরকারের নিকট জোর দাবি জানান।
আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল