Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৫ , ৩:৫২ অপরাহ্ণ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন যুবনেতা এইচ এম রাশেদ

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনের বিভিন্ন জায়গায় রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ।

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল-২ সংসদীয় আসনে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দিনব্যাপী লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে এ কর্মসূচি পরিচালনা করেন ধানের শীষের নেতাকর্মীরা।

দিনব্যাপী এই কর্মসূচিতে সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দেওয়া হয় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন দিকনির্দেশনা তাদের মাঝে তুলে ধরা হয়। নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে সরকারের নানা ‘অব্যবস্থাপনা ও দুর্নীতি’ নিয়ে জনসাধারণকে অবহিত করেন।

এ সময় এইচ এম রাশেদ বলেন, “রাষ্ট্র কাঠামো ধ্বংসের মুখে। দেশকে বাঁচাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে ও মানুষের অধিকার নিশ্চিত করতে ৩১ দফা বাস্তবায়ন জরুরি।” তিনি আরও বলেন, আমি গত ১৭ বছর রাজপথে ছিলাম। বহু হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন হলেই আমাদের এই ত্যাগের প্রতিদান পাবো।

তিনি আরও জানান, ইতনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এই কর্মসূচি পরিচালনা করা হবে, যাতে প্রতিটি নাগরিক দলের কর্মপরিকল্পনা সম্পর্কে অবগত হয়।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/ইমরান

প্রিন্ট করুন