Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৯, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় পিরোজপুর জেলা সাংবাদিক সমাজ এর আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে
বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী,ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি খালিদ আবু,দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম পারভেজ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবুসহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।

এ সময় বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট করুন