Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৯, ২০২৫ , ৩:৫২ অপরাহ্ণ

গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বান্দরবানের সাংবাদিকদের মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

বান্দরবান জেলা প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয়। এই দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। যার মাধ্যমে সাংবাদিকদের উপর নির্যাতনের মাত্রা কতটা বেড়েছে তা বুঝা যায়।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন সব সরকারের সময় হয়েছে। বর্তমানে যেকোন সময়ের চেয়ে সাংবাদিকদের উপর নির্যাতন বেশি হচ্ছে, তাই দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার ও কঠোর বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান করেন।

মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সম্পাদক এন এ জাকির”সহ বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/জয়নাল

প্রিন্ট করুন